ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

লাতিন আমেরিকায় শুরু করোনার গণ টিকাদান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মেক্সিকোর একজন নার্স ২৪ ডিসেম্বর লাতিন আমেরিকার প্রথম ব্যক্তি হিসেবে করোনাভাইরাসের টিকা নিয়েছেন। মেক্সিকো সম্প্রতি ফাইজার-বায়োএনটেকের টিকার তিন হাজার ডোজ হাতে পেয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরেই রয়েছে মেক্সিকো।

কিছু সময় বাদে ২৪ ডিসেম্বর লাতিন আমেরিকার দেশ চিলি ও কোস্টা রিকা ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, আর্জেন্টিনা কয়েকদিন আগে রাশিয়ার তৈরি করোনার টিকা ‘স্পুটনিক ভি ভ্যাকসিন’র জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল। ২৪ ডিসেম্বর সকালে সেখান থেকে ৩০ হাজার ডোজ টিকা আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস অ্যারসে পৌঁছেছে।

মেক্সিকো সিটির রুবেন লেনরো হসপিটালের আইসিইউয়ের প্রধান নার্স ৫৯ বছর বয়সী মারিয়া আইরিন রামিরেজ বলেন, ‘ভয়ে আছি, তবে কাজ চালিয়ে যেতে হবে এবং আমি লড়াইয়ের সম্মুখ সারিতে থাকতে চাই।’

মেক্সিকো ফাইজার-বায়োএনটেককে তিন কোটি ৪০ লাখ ডোজ টিকার অর্ডার দিয়েছে। এরই অংশ হিসেবে বুধবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে তিন হাজার ডোজ হাতে পায় ১২ কোটি ৬২ লাখ মানুষের দেশ মেক্সিকো। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে অন্তত সব স্বাস্থ্যকর্মীর টিকা নিশ্চিত করতে চায় দেশটির সরকার।

বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকাল পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, মেক্সিকোর ১৩ লাখ ৬২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে এক লাখ ২১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। চিলির পাঁচ লাখ ৯৩ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং এদের মধ্যে ১৬ হাজারের বেশি মানুষ মারা গেছেন। এ ছাড়া কোস্টা রিকার প্রায় এক লাখ ৬৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

অন্যদিকে আর্জেন্টিনায় ১৫ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে আর ৪২ হাজারের বেশি মানুষ এই রোগে প্রাণ হারিয়েছে। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

লাতিন আমেরিকায় শুরু করোনার গণ টিকাদান

আপডেট সময় ১০:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০