ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

বকশীগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ১৪২ পরিবার

বকশীগঞ্জে ১৪২টি ভূমিহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে ঘর। ঘরগুলোর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। ছবি : বাংলারচিঠিডটকম

ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য খাস জমিতে নির্মাণ করা হচ্ছে সরকারি ঘর। প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে ঘর পাবেন বকশীগঞ্জ উপজেলার ১৪২টি পরিবার। এতে করে মাথা গোঁজার ঠাঁই পাবেন এসব পরিবার।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে ঘর নির্মাণের কাজ ৬০ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ শ্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ক’ শ্রেণির ভূমিহীন অর্থাৎ যাদের জমিও নেই ঘরও নেই তাদের পুনর্বাসনের জন্য এসব ঘর নির্মাণ করা হচ্ছে।

উপজেলার ৭টি ইউনিয়নে ১৪২টি পরিবার প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই ঘরের সুবিধা পাবেন। ২ শতাংশ খাস জমিতে এক লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরের সাথে বারান্দা, রান্না ঘর ও সংযুক্ত টয়লেটসহ নির্মাণ কাজ করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ঘরগুলো নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ভূমিহীন ও গৃহহীনরা অধির আগ্রহে অপেক্ষা করছেন শেখ হাসিনার উপহার পেতে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সকল কাজ সম্পন্ন করে ঘর বুঝিয়ে দেওয়া হবে তাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় প্রতিদিনই ঘর নির্মাণ কাজ ও নির্মাণের মান তদারকি করা হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে গৃহহীনদের তা বুঝিয়ে দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

বকশীগঞ্জে মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন ১৪২ পরিবার

আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০