ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

সম্মুখযোদ্ধা হিসেবে করোনার বিরুদ্ধে লড়ছেন এমন অভিবাসীদের নাগরিকত্বের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশটিতে ফ্রন্টলাইন বা সম্মুখযোদ্ধা হিসেবে করোনার বিরুদ্ধে লড়ছেন এমন অভিবাসীদের নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। করোনা মোকাবিলায় সহায়তাকারী হিসেবে বিবেচনায় নিয়ে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ নাগরিকত্ব দিতে যাচ্ছে দেশটি। ইতোমধ্যে অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবিসির প্রতিবেদন বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে দ্রুত নাগরিকত্ব দেয়ার বিষয়ে প্রথম ঘোষণা দেয় বিশ্বের শীর্ষ দশ করোনা আক্রান্তের দেশ ফ্রান্স। পেশাদার স্বাস্থ্যসেবা কর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও দোকান মালিকরা অগ্রাধিকার ভিত্তিতে নাগরিকত্ব পাচ্ছেন। যেখানে চূড়ান্ত পর্যায়ে আছে সাতশ’র বেশি অভিবাসীর নাম।

সরকার জানিয়েছে, অভিবাসী হিসেবে নাগরিকত্ব পেতে ৫ বছর বসবাস, স্থিতিশীল আয় ও ফরাসি সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার বাধ্যবাধকতা থাকলেও ২ বছর বসবাসের সুবাদেই নাগরিকত্ব পাচ্ছেন কোভিড ফ্রন্টলাইন যোদ্ধারা।

দেশটিতে এখন পর্যন্ত আবেদন করেছে ২ হাজার ৮৯০ জন অভিবাসী।

ফ্রান্সে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৫ লাখেরও বেশি। যেখানে মৃতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।সূত্র: বিবিসি।

আপলোডকারীর তথ্য

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

সম্মুখযোদ্ধা হিসেবে করোনার বিরুদ্ধে লড়ছেন এমন অভিবাসীদের নাগরিকত্বের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স

আপডেট সময় ০৭:১৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০