ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা

শেরপুরে র‌্যাবের অভিযানে ৫ জুয়ারি আটক

আটক ৫ জুয়ারি।

আটক ৫ জুয়ারি।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর সদর উপজেলা থেকে নগদ টাকা, তাস ও মোবাইলসহ ৫ জন জুয়ারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা ২৩ ডিসেম্বর গভীর রাতে উপজেলার বলাইয়ের চরের সাতপাকিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটক জুয়ারিরা হলেন- শেরপুর সদর উপজেলার বলাইয়ের চর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. শামীম মিয়া (২০) ও মো. হাসেম মিয়া (৩০), মৃত আব্দুল জলিলের ছেলে মো. সিরাজুল ইসলাম, মৃত সেনদুরের ছেলে মো. হানিফ (২২) ও উজার মন্ডলের ছেলে মো. চান মিয়া।

জুয়ারিদের কাছ থেকে উদ্ধার নগদ টাকা, তাস ও মোবাইল।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২৩ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে শেরপুর সদর উপজেলার বলাইয়ের চরের সাতপাকিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকায় মো. আকবর আলী চেয়ারম্যানের ব্রিক ফিল্ড এর পশ্চিম পাশে ধান ক্ষেতের মধ্যে ১৮৬৭ সালের বঙ্গীয় জুয়া আইনের ৪ ধারা মোতাবেক প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়ারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ৬০০ টাকা, এক বান্ডিল তাস ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় ননএফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেরপুরে র‌্যাবের অভিযানে ৫ জুয়ারি আটক

আপডেট সময় ০৬:২৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০