ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দৈনিক জামালপুর কণ্ঠের সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে দৈনিক ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুরে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন এবং দৈনিক ইত্তেফাকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন দৈনিক জামালপুর কণ্ঠের সম্পাদক ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের জামালপুর জেলা প্রতিনিধি হালিম দুলাল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাভিশনের সাংবাদিক জাহিদ হাবিব, দৈনিক ভোরের কাগজের সাংবাদিক দুলাল হোসাইন, দৈনিক সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, সাংবাদিক মো. আনোয়ার হোসেন, দৈনিক সচেতনকণ্ঠ সম্পাদক মো. বজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি শাহ জামাল, মাদারগঞ্জ প্রতিনিধি জাহিদুর রহমান উজ্জল তালুকদার, ইসলামপুর প্রতিনিধি শফিকুল ইসলাম ফারুক প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথি সাংবাদিকদের সাথে নিয়ে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও অপরাজেয় বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ইত্তেফাকের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০