ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে তথ্যমন্ত্রীর সাথে নোয়াবের আলোচনা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) নেতৃবৃন্দ করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।

২৩ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নোয়াব সভাপতি এ কে আজাদ, সহ-সভাপতি এ এস এম শহিদুল্লাহ খান, নির্বাহী সদস্যদের মধ্যে মাহফুজ আনাম, নঈম নিজাম ও দেওয়ান হানিফ মাহমুদ এবং সদস্যদের মধ্যে শাহ হোসাইন ইমাম এ বৈঠকে যোগ দেন।

নোয়াব প্রতিনিধিরা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞাপন বাবদ বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে মন্ত্রীর পরামর্শ কামনা করলে তথ্যমন্ত্রী এবিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সকল মন্ত্রণালয় ও বিভাগে তাগিদপত্র দেওয়া হয়েছে বলে জানান এবং তথ্য মন্ত্রণালয় থেকেও আরেকবার তাগিদ দেওয়ার আশ্বাস দেন।

দেশব্যাপী সংবাদপত্রের গুণগতমান, সংখ্যা এবং এ শিল্পকে টেকসই রাখার নানাদিক নিয়ে বৈঠকে প্রাণবন্ত আলোচনা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

করোনা পরিস্থিতি উত্তরণে সংবাদপত্র শিল্পের বিভিন্ন দিক নিয়ে তথ্যমন্ত্রীর সাথে নোয়াবের আলোচনা

আপডেট সময় ০৯:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০