ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে জাল শিক্ষা সনদসহ এক প্রতারক গ্রেপ্তার

গ্রেপ্তার প্রতারক মো. হযরত আলী

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কম্পিউটারের হার্ডডিক্স, স্ক্যানার ও প্রিন্টারসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের একাধিক জাল সনদ, ভুয়া জাতীয় পরিচয়পত্র, যুব উন্নয়নের জাল সনদ, জাল জন্মসনদসহ একজন প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২০ ডিসেম্বর রাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার বালিজুড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

ওই প্রতারকের নাম মো. হযরত আলী (২৭)। তিনি মাদারগঞ্জ উপজেলার দক্ষিণ চরপাকেরদহ গ্রামের মো. কিসমত আলীর ছেলে।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ২০ ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় বালিজুড়ি হাই স্কুল মোড় সড়কে সুমাইয়া ডিজিটাল কালার ল্যাব এন্ড ইন্টারনেটের দোকানের ভিতর থেকে প্রতারক মো. হযরত আলীকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে জব্দকৃত আলামত একটি সিপিইউ হার্ডডিক্সসহ, স্ক্যানার ও প্রিন্টার একটি, Computer>Photos(E)>all photos> All>m লিংকে প্রবেশ করে এসএসসির জাল সনদ ৯টি, যুব উন্নয়নের জাল সনদ ৩টি, ভুয়া জাতীয় পরিচয়পত্র ৪টি, কওমি মাদরাাসার জাল সনদ ২টি, কারিগরি শিক্ষা বোর্ডের জাল সনদ ১টি, জাল জন্মসনদ একটি উদ্ধার করা হয়।

প্রতারক মো. হযরত আলীর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে জাল শিক্ষা সনদসহ এক প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় ০২:২১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০