ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী শেরপুরের চরাঞ্চলে ব্রিজ ও পাকা রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন বাবার ঋণের টাকা পরিশোধে ছেলের বাধা মেয়র পদে নির্বাচন করত আগ্রহী বিএনপিনেতা ফিরোজ মিয়ার জনসংযোগ মাদারগঞ্জে জাল নিবন্ধন সনদে ফুয়েল কার্ড নিতে আসা দুই যুবককে জরিমানা জামালপুরে ঐতিহ্যবাহী লাঠিবারি খেলা অনুষ্ঠিত শোলাকুড়িতে বারতীর্থ স্নান ও মেলা অনুষ্ঠিত বকশীগঞ্জে চেয়ারম্যান বাবুকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, কম্বল ও ঢেউটিন বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত এক বৃদ্ধার হাতে চেক তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।ছবি: বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত নদী ভাঙ্গন এলাকায় ঢেউটিন ও চেকের মাধ্যমে ৬ লাখ ৬ হাজার টাকা, শুকনো খাবার এবং শীতার্তদের মাঝে কম্বল ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

১১ ডিসেম্বর বিকেলে মাদারগঞ্জ নূরুনাহার মির্জা কাশেম অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে টাকার চেক, শীতার্তদের কম্বল ও ঢেউটিন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, ছানোয়ার হোসেন ছানু ও জেলা পরিষদের সদস্য মো. দৌলতুজ্জামান দুলাল হাজি প্রমুখ।

উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত নদী ভাঙ্গন ১০১ পরিবারের মাঝে প্রত্যেককে চেকের মাধ্যমে ৬ হাজার টাকা ও ঘর তৈরির জন্য ঢেউটিন, ৪০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শুকনো খাবারের প্যাকেট, ৩ হাজার ৬৬০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম
ঢেউটিন বিতরণ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, কম্বল ও ঢেউটিন বিতরণ

আপডেট সময় ১১:৪১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০