ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

জামালপুরে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবসে স্বেচ্ছায় রক্তদান

স্বেচ্ছাসেবী রক্তদাতা রক্তদান করেন।ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৫ ডিসেম্বর রক্তের বন্ধনের উদ্যোগে স্বেচ্ছাসেবী রক্তদাতারা মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদান করেন।

রক্তের বন্ধন সরকারি জাহেদা সফির মহিলা কলেজ শাখার সদস্য প্রাণীবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী অন্তরা চৌধুরী দ্বিতীয় বারের মত রক্তদান করেন। তিনি মুন নার্সিং হোমে শামসুন্নাহার নামে এক প্রসূতিকে রক্তদান করেন। এছাড়া প্রকৌশলী লিমন মিয়া রক্তশূন্যতাজনিত সমস্যায় একজন বৃদ্ধকে জামালপুর জেনারেল হাসপাতালে রক্তদান করেন।

রক্তদানের সময় রক্তের বন্ধনের সহসভাপতি হামিদুল হক সীমান্ত উপস্থিত ছিলেন। তিনি জানান, রক্তের বন্ধন ২০১১ সাল থেকে জামালপুরে স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে। তাছাড়া মানুষকে বিনামূল্যে ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান সম্পর্কে সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন পরিচালনা করে। সবাই যদি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে তবে রক্তের অভাবে মানুষের অনাকাঙ্ক্ষিত মৃত্যু অনেকটাই হ্রাস করা সম্ভব হবে। অন্তত জন্মদিনে নিয়মিত রক্তদান করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে বিশ্ব স্বেচ্ছাসেবী দিবসে স্বেচ্ছায় রক্তদান

আপডেট সময় ১১:৪৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০