ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের মৃত্যুতে বকশীগঞ্জে শোকের ছায়া!

আবুল কালাম আজাদ মেডিসিন

আবুল কালাম আজাদ মেডিসিন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ মেডিসিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ ডিসেম্বর ভোর ৫টায় মারা যান।

আবুল কালাম আজাদ মেডিসিন কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি মৃত্যুকালে মা, স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে ও ছয় বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

৪ ডিসেম্বর জুমার নামাজ বাদ জানাজা শেষে বকশীগঞ্জ উপজেলার মালিরচর নয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বকশীগঞ্জ উপজেলার সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে।

আবুল কালাম আজাদ মেডিসিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকলেও ব্যক্তি হিসেবে সব দলের নেতৃবৃন্দের সাথে তার সৌহাদ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। একারণে সকল শ্রেণির মানুষ তার মৃতুতে ব্যথিত হয়েছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ তার মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছেন।

জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সহসভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ ঢাকার সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল সিদ্দিকী, কোহিনূর এমদাদ এগ্রো প্রোডাক্ট লি. এর ব্যবস্থাপনা পরিচালক সমাজসেবক এমদাদুল হক এমদাদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বস্ত্র প্রকৌশলী আল ইমরান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের মৃত্যুতে বকশীগঞ্জে শোকের ছায়া!

আপডেট সময় ০৬:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০