ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক

আটক মাদক ব্যবসায়ী শওকত হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডকটম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা থেকে ৩৫টি ইয়াবা বড়িসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। ১ ডিসেম্বর রাতে উপজেলার চর দুধিয়াগাছা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর বাইটান গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. শওকত হোসেন (৩২)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ১ ডিসেম্বর রাত সোয়া সাতটার দিকে মাদারগঞ্জ উপজেলার চর দুধিয়াগাছা গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ওই গ্রামের জনৈক মো. আব্বাস আলীর গরুর ফার্মের পিছনে রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. শওকত হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা।

মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে র‌্যাবের অভিযানে একজন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১১:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০