ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে রিংজাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

আটক দুই মাদক ব্যবসায়ী।

আটক দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পাইকুড়ায় অভিযান চালিয়ে ৩৪০টি ইয়াবা বড়িসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। ২৫ নভেম্বর বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. সুজন মিয়া (৩৫) ও শ্রীবরদী উপজেলার ছেফরিয়া গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. আক্রাম হোসেন।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পাইকুড়া বাজারের রোস্তম আলী মডেল একাডেমির গেইটের উত্তর পাশ থেকে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মাদক ব্যবসায়ী মো. সুজন মিয়ার কাছ থেকে ২০০টি এবং মো. আক্রাম হোসেনের কাছ থেকে ১৪০টি গোলাপী রঙের কথিত অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ১ লাখ ২ হাজার টাকা। তাদের কাছ থেকে দুইটি মোবাইল সেটও উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরো পড়ুন : বকুলতলায় র‌্যাবের অভিযান, ৮ জুয়ারিকে আটক করে জরিমানা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে রিংজাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস

ঝিনাইগাতীতে র‌্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০৫:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০