ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

ক্লাউড সেবায় উচ্চমানের ছবি মজুদের ক্ষেত্রে সীমাবদ্ধতা টানছে গুগল

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ক্লাউড সেবায় উচ্চমানের ছবি মজুদের ক্ষেত্রে সীমাবদ্ধতা টানছে গুগল। সামনের বছর জুন মাস থেকে আর বিনামূল্যে অসীম সংখ্যক উচ্চমানের ছবি মজুদের সুযোগ থাকছে না গ্রাহকের জন্য।

সম্প্রতি এক ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘স্টোরেজের বাড়তি চাহিদার কারণে’ গুগল ফটোসে কয়েক বছর ধরে চলে আসা অসীম সংখ্যক উচ্চমানের ছবি মজুদের সুযোগ রাখা আর সম্ভব হচ্ছে না।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নতুন নীতিমালায় ফাইলসহ উচ্চমানের ছবির ক্ষেত্রে বিনামূল্যে ১৫ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ পাবেন গ্রাহক।

আগে ‘আসল মান’ বা ক্যামেরা থেকে পাওয়া অপরিবর্তিত বেশি রেজুলিউশনের ছবির ক্ষেত্রে শুধু সীমাবদ্ধতা ছিলো গুগল ফটোসে।

এবারে উচ্চমানের ছবির ক্ষেত্রেও গুগল ওয়ান ক্লাউড সেবার আওতায় বাড়তি স্টোরেজের জন্য গ্রাহককে মাসে সর্বনিম্ন দুই মার্কিন ডলার গুণতে হবে।

প্রতি মাসে একশ’ কোটির বেশি গ্রাহক গুগল ফটোস সেবা ব্যবহার করছেন। গুগলের ধারণা, সামনের তিন বছরে ২০ শতাংশেরও কম গ্রাহকের বাড়তি স্টোরেজ সেবায় আপগ্রেড করার প্রয়োজন হবে।

ক্লাউড সেবায় সম্প্রতি প্রচুর বিনিয়োগ করেছে গুগল। ফলে লাভ তেমন বাড়েনি প্রতিষ্ঠানটির। এবছর গুগল ওয়ান সেবার বিক্রি বাড়িয়ে এই ফারাক পুষিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েছে গুগল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ক্লাউড সেবায় উচ্চমানের ছবি মজুদের ক্ষেত্রে সীমাবদ্ধতা টানছে গুগল

আপডেট সময় ০৫:৩৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০