ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চলতি বছরের মাঝামাঝি সময়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। ১১ নভেম্বর জামালপুর শহরের শাহজামাল উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কাজ উদ্বোধন করেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সংগঠক মাসুম রেজা রহিম।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগামের ক্লাস্টার ব্যবস্থাপক রাজু উইলিয়াম রোজারিও। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন জাতীয় কার্যালয়ের প্রতিনিধি মো. হোসাইন শাকির, রাহাত আরা, জুলিয়েট মন্ডল, এপি জামালপুর এর ব্যবস্থাপক সাগর ডি কস্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপি কর্মকর্তা সরজ গ্যাগরি।

হংকং সরকারের অর্থায়নে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে।

সূত্র জানায়, জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায় মোট ৩ হাজার ৬৯০টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, আড়াই লিটার সয়াবিন তেল, তিন প্রকারের ৬ কেজি ৭৫ গ্রাম ডাল, ১ কেজি চিড়া, আধা কেজি চিনি, আধা কেজি লবণ, ১০টি গায়ে মাখা সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ২ প্যাকেট স্যানেটারি ন্যাপকিন, ১০টি কাপড়ের মাস্ক, ১টি ২০ লিটারের বালতি, ১টি মগ ও ২টি করে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিতরণের আগে হাত ধোয়া প্রদর্শনী করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৭:৩৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০