ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ ইসলামপুরে চরাঞ্চলে বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ, বাম্পার ফলনের সম্ভাবনা জামালপুরে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু

কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনার ওপর যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল ঝুলে আছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনায় বৃহস্পতিবার দিনের শেষে ফলাফলে ভারসাম্য বজায় রয়েছে।

যুক্তরাষ্ট্রে নেটওয়ার্ক প্রজেকশন অনুযায়ী জয়ের জন্য ২৭০টি ইলেক্ট্ররাল ভোটের বিপরীতে জো বাইডেন এখন পর্যন্ত ২৫৩ টি ভোট নিশ্চিত করতে পেরেছেন,অ্যারিজোনায় জয় ধরে রাখতে পারলে আরো ১১টি ভোট যুক্ত হয়ে মোট ভোট দাঁড়াবে ২৬৪ । ফক্স নিউজ এবং অ্যাসোসিয়েট প্রেস বলেছে ভোট বাইডেনের অনুকূলে রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ টি ইলেক্ট্ররাল ভোট, ম্যাজিক নন্বর ২৭০ থেকে তিনি বেশ দূরে রয়েছেন। এই ভোটের জন্য রিপাবলিকানদের অনেকগুলো রাজ্যে জয়ী হতে হবে।

ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার জর্জিয়া (১৬ ভোট),নর্থ ক্যারোলিনা (১৫ ভোট) এবং নেভাদা (৬ ভোট) ভোট গণনার চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। তবে নর্থ ক্যারোলিনায় নির্বাচনের দিনের আগে অথবা ই-মেলে পাঠানো ভোট গণনায় ১২ নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

বাইডেন যদি অ্যারিজোনায় জয় ধরে রাখতে পারেন, তাহলে তিনটি অঙ্গরাজ্যের যে কোন একটিতে জয় পেলে তিনি হোয়াইট হাউসে যাবেন। এ ক্ষেত্রে ট্রাম্পকে তিনটি অঙ্গরাজ্যেই জয়ী হতে হবে।

নেভাদায় ভোটের গণনায় ফলাফলের ধারা বাইডেনে অনুকূলে রয়েছে, যদি তিনি অ্যারিজোনা ধরে রাখতে পারেন তাহলে তিনি সরাসরি ম্যাজিক নন্বর ২৭০ এ পৌঁছে যাবেন। নেভাদায় ৮৯ শতাংশ ভোট গণনা হয়েছে এবং বাইডেন ১১,৫০০ ভোটে এগিয়ে রয়েছেন।

নর্থ ক্যারোলিনায় ট্রাম্প প্রায় ৭৭,০০০ ভোটে এগিয়ে রয়েছেন, এখানে ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।

জর্জিয়ায় ট্রাম্প ২,৫০০’র কম ভোটের ব্যবধানে বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন, এখানে ৯৮ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।

পেনসিলভানিয়ায় ২০ টি ইলেক্ট্ররাল ভোট রয়েছে, ট্রাম্প এখানে জর্জিয়ার মতো বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন। বেশীরভাগ ভোট গণনা হয়েছে, তবে যে সব এলাকার ভোট গণনা বাকি আছে , সে গুলো বৃহত্তর ফিলাডেলফিয়ার মতো ডেমোক্র্যাট ভোটারদের এলাকা।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গণনায় পেনসিলভানিয়ায় ট্রাম্প প্রায় ৫০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন, এখানে ৯২ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।

অ্যারিজোনা এখন ভোটের ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ। ফক্স নিউজ এবং অ্যাসোসিয়েট প্রেস অ্যারিজোনায় বাইডেনের জয়ের জোরালো সম্ভাবনার কথা জানিয়েছে তবে সিএনএন এবং ফক্স নিউজ বলেছে এখনো ভাটের ব্যবধান খুব কাছাকাছি।

করোনা মহামারির কারণে মেইলে পাঠানো বিপুল ভোট গণনায় বিলম্ব হচ্ছে এবং এ সব ভোটের প্রবণতা বাইডেনের পক্ষে। বাইডেন যদি অ্যারিজোনায় লিড ধরে রাখতে পারে এবং নেভাদা অথবা জর্জিয়ায় জয়ী হতে পারেন তাহলে তিনি ২৭০ ইলেক্ট্ররাল ভোট অর্জন করবেন।

ট্রাম্পকে অবশ্যই নর্থ ক্যারেলিনা এবং জর্জিয়ায় জয় ধরে রাখতে হবে তবে তিনি যদি অ্যারিজোনায় হেরে যান তাহলে অবশ্যই পেনসিলভানিয়ার পাশাপাশি নেভাদায় বিজয়ী হতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়ালালামপুরে ইংলিশ অলিম্পিয়াডের গ্লোবাল ফাইনালে নকলার আরাফ

কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনার ওপর যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল ঝুলে আছে

আপডেট সময় ০৪:১৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০