ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসে যাওয়ার প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেশটিতে ক্রমান্বয়ে ভোট গ্রহণ শেষ হতে চলার মধ্যদিয়ে ইতোমধ্যে ব্যালট গণনা শুরু হওয়ায় এ লড়াই জমে উঠেছে। এখন মার্কিন জনগণ ফলাফলের অপেক্ষায় রয়েছে। খবর এএফপি’র।

মার্কিন সংবাদমাধ্যমে প্রক্ষেপিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এ পর্যন্ত ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনেসি ও ওয়েস্ট ভার্জিনিয়াসহ ১৪টি আসনে রিপাবলিকান দলের ক্ষমতাসিন প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে এসব আসনের সবগুলোতেই তিনি জয়লাভ করেছিলেন।

এদিকে বাইডেন এ পর্যন্ত তার নিজ রাজ্য দেলোয়ার এবং বড় পুরস্কার নিউইয়র্ক ও মার্কিন রাজধানী ওয়াশিংটনসহ ১২ টি আসনে জয় পেয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে এসব আসনের সবগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জয় পেয়েছিলেন।

সংবাদমাধ্যম প্রক্ষেপিত ফলাফল অনুযায়ী, এ পর্যন্ত বাইডেন ১৩১ টি ইলেক্টোরিয়াল কলেজ ভোট এবং ট্রাম্প ৯৫ টি ইলেক্টোরিয়াল কলেজ ভোট পেয়েছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন

আপডেট সময় ১২:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০