ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

নির্বাচন পূর্ব জরিপে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক : যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তাঁর প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে রয়েছেন। ১ নভেম্বর প্রকাশিত নতুন এক জরিপ থেকে এ তথ্য জানা যায়। খবর সিনহুয়ার।

নির্বাচনের মাত্র দু’দিন আগে চালানো এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রীট জার্নালের জরিপে দেখা যায়, দেশের নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫২ শতাংশ বাইডেনকে এবং ৪২ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন।

নির্বাচন পূর্ব এই চূড়ান্ত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ১২ টি অঙ্গরাজ্য অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, আইওয়া, মইন, মিশিগান, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, নিউ হাম্পশ্যায়ার, নেভাদা, পেনসিলভানিয়া ও উইসকনসিনে সমন্বিতভাবে বাইডেন ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন। এ সব রাজ্যের ৫১ শতাংশ ভোটার বাইডেনকে এবং ৪৫ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা জানান।

২৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চালানো এ জরিপে দেখা যায়, কৃষ্ণাঙ্গ, ১৮ থেকে ৩৪ বছর বয়সের তরুণ, সিনিয়র নাগরিক, নারী, কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ এবং স্বতন্ত্র ভোটারের ক্ষেত্রে বাইডেন ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে ৮৭ শতাংশ বাইডেনকে এবং মাত্র ৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। তরুণ ভোটারদের মধ্যে ৬০ শতাংশ বাইডেনকে এবং ৩২ শতাংশ ট্রাম্পকে সমর্থন জানান। সিনিয়র ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ বাইডেনকে এবং ৩৫ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। নারী ভোটারদের মধ্যে ৫৭ শতাংশ বাইডেনকে এবং ৩৭ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেয়ার কথা জানান। কলেজ ডিগ্রিধারী শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৬ শতাংশ বাইডেনকে এবং ৪১ শতাংশ ট্রাম্পকে সমর্থন করেন। স্বতন্ত্র ভোটারদের মধ্যে ৫১ শতাংশ বাইডেনকে এবং ৩৬ শতাংশ ট্রাম্পকে সমর্থন দেন।

এদিকে ট্রাম্প কেবলমাত্র শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫১ শতাংশ ট্রাম্পকে এবং ৪১ শতাংশ বাইডেনকে সমর্থন করেন। কলেজ ডিগ্রি ছাড়া শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে ৫৮ শতাংশ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ বাইডেনকে সমর্থন দেয়ার কথা জানান।

জরিপ অনুযায়ী, ৫৭ শতাংশ ভোটার কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপকে ভুল আখ্যায়িত করেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নির্বাচন পূর্ব জরিপে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে বাইডেন

আপডেট সময় ০৬:০১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০