ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সরকার দেশে দশ হাজার কিলোমিটার নৌ পথ তৈরি করবে : নৌ প্রতিমন্ত্রী

পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজের উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন নৗ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

বর্তমান সরকার দেশে দশ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। তিনি ৩১ অক্টোবর দুপুরে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শেরপুরের ব্রহ্মপুত্র ব্রীজ সংলগ্ন এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনভর্বা নদীর নব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের আওতায় জেলার পুরাতন ব্রহ্মপুত্র নদের খনন কাজের উদ্বোধনকালে উপস্থিত গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার। আর সেই ধারাবাহিকতায় পুরাতন ব্রহ্মপুত্র নদের এই প্রকল্পটি উদ্বোধন করা হলো।

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, পলি পড়ে যে সব নদীপথ বন্ধ হয়ে গেছে সেই নদীগুলো খনন করে নদীপথ সৃষ্টি করতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশ আগামী দিনে কিভাবে নদীমাতৃক বদ্বীপ স্থায়ী হবে তার জন্য প্রধানমন্ত্রী ডেল্টাপ্লান দিয়েছেন। এই বদ্বীপ পরিকল্পনাই হচ্ছে নদী ব্যবস্থাপনা। নদী খননের মধ্যদিয়ে দেশের অর্থনীতিতে এই নৌপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেবে।

এসময় জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের এমপি আতিউর রহমান আতিক, লক্ষ্মীপুর আসনের এমপি আনোয়ার হোসেন খান, এসডিএফ এর চেয়ারম্যান ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব আব্দুস সামাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র ব্রীজ সংলগ্ন এলাকা থেকে ভাটিপাড়া চর পর্যন্ত ১৮ কিলোমিটার নৌপথ। ১৬৯ কোটি ২২ লাখ ১৪ হাজার ১০ টাকা ব্যয়ে এ পথটি খনন করা হবে। আর এ প্রকল্পটি বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান নবারুন ট্রেডার্স, আনোয়ার খান মডার্ণ ড্রেজিং করপোরেশন, ওয়েষ্টার্ণ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

সরকার দেশে দশ হাজার কিলোমিটার নৌ পথ তৈরি করবে : নৌ প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০