ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান বলেছেন, মাদরাসা থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরিতে যোগদানে এখন আর কোনো সমস্যা নেই। দু’এক জায়গায় যে সমস্যা রয়েছে তা সহসাই কেটে যাবে।

তিনি ৩১ অক্টোবর জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দৌলতপুর মহিলা মাদরাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচার করার কোন সুযোগ নেই উল্লেখ করে মুরাদ হাসান বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে মাদ্রাসা শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে। মাদরাসায় লেখাপড়া করে কেউ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে না। বরং মাদরাসায় পড়ুয়া ছাত্রীরা তাদের সন্তানকে সঠিকভাবে গড়ে তুলছে।

এসময় উপস্থিত ছিলেন, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওনা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন রাঙ্গা, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও শিক্ষকবৃন্দ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

মাদরাসা শিক্ষা নিয়ে অপপ্রচারের সুযোগ নেই : তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

আপডেট সময় ১০:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০