ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড জামালপুরে শুরা অধিবেশনে মোস্তফা সভাপতি, সুলতান সেক্রেটারি সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে ‘তুমি ছিলে তুমি থাকবে’ বকশীগঞ্জে ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ, আটক ১ সরিষাবাড়ীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু মেলান্দহে কল প্রকল্পের উদ্যোগে গবাদি প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ জামালপুরে দ্বিতীয় হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামালপুরে জামায়াতের গণমিছিল জামালপুরের কৃতী সন্তান আইনজীবী হুমায়ুন করিম ফের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিযুক্ত ইসলামপুরে ভয়াবহ নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা

শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : মির্জা আজম এমপি

ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সার ও শস্যবীজ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনা মহামারীর কারণে সারা বিশ্বের সরকার প্রধানরা যখন হতাশ তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে ইউরোপ আমেরিকাকে ছাড়িয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি ৩০ অক্টোবর দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় চরপলিশার বেতমারী এলাকার বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে শস্যবীজ এবং সার বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ এর নির্বাহী পরিচালক চিকিৎসক কাজী মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সদস্য হাজি দিদার পাশা, পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটির প্রকল্প পরিচালক ইমরান হাবিব, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম এমদাদ, লেখক ও বাংলাদেশ প্রতিদিনের গবেষক মো. ওমর ফারুক প্রমুখ।

পরে তিনি ক্ষতিগ্রস্ত ৪০০ কৃষকের মাঝে ২৫ কেজি করে সার ও শস্যবীজ বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : মির্জা আজম এমপি

আপডেট সময় ১০:৫৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০