ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে নারী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ৪০ বছর বয়সী এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সাজু মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২৩ অক্টোবর রাত ৯টার দিকে বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া বাংগাল পাড়া গ্রামের নিজ বাড়ির পাশ থেকে সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন ওই নির্যাতিতা নারীর স্বামী।

বকশীগঞ্জ উপ-পরিদর্শক (এসআই) শরিফ আহাম্মেদ জানান, গত ১৭ অক্টোবর বিকাল ৪টার দিকে ঘাসির পাড়া বাংগাল পাড়া গ্রামের আছমত আলীর ছেলে সাজু মিয়া একই গ্রামের ভুক্তভোগী নারীকে তার রান্না ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

ধর্ষণের পর এ ঘটনা কাউকে না বলতে নির্যাতিতা নারীকে চাপ প্রয়োগ করেন ওই যুবক। পরে ঘটনাটি জানাজানি হলে নির্যাতিতা ওই নারীর স্বামী ২৪ অক্টোবর সকালে ধর্ষক সাজু মিয়া মিয়াসহ ৩ জনের নামে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এর আগে মৌখিক অভিযোগের ভিত্তিতে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ আহাম্মেদ অভিযান চালিয়ে ওই যুবকের বাড়ির পাশ থেকে তাকে গ্রেপ্তার করেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, নারী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তার সাজু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে নারী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০