ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে কুপিয়ে সেনা সদস্যের স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা

সেনা সদস্যের স্ত্রী সৌরভীর মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে সৌরভী নামে এক সেনা সদস্যের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা। ৭ অক্টোবর রাতে জেলা শহরের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ৮ অক্টোবর সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের স্বামী নাজিম উদ্দিন বর্তমানে সুদানে মিশনে কর্মরত আছে।

পুলিশের এএসপি আমিনুল ইসলাম জানান, সদর উপজেলার চরশেরপুর নয়াপাড়া এলাকার সফিকুল ইসলামের মেয়ে সৌরভীর বিয়ে হয় পার্শ্ববর্তী শ্রীবরদীর সেনা সদস্য নাজিম উদ্দিনের সাথে। বর্তমানে সুদানে কর্মরত আছেন তিনি। এদিকে দুই সন্তান নিয়ে স্ত্রী সৌরভী বসবাস করে আসছিলেন শহরের মোল্লাপাড়া মহল্লার নিজ বাড়িতে।

৭ অক্টোবর রাতে কোন এক সময় দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে ঘরে ঢুকে সৌরভীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে কুপিয়ে খুন করে ফেলে রেখে যায়। তবে বাড়ির কোন মালামাল খোয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে হত্যাকারিদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

শেরপুরে কুপিয়ে সেনা সদস্যের স্ত্রীকে খুন করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৬:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০