ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীতে নৌকাবাইচের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত

নৌকাবাইচের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীতে চারদিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা শেষ হয়েছে ৫ অক্টোবর সন্ধ্যায়।

চূড়ান্ত নৌকা বাইচ খেলায় চারটি নৌকা অংশ নেয়। এর মধ্যে দেওয়ানগঞ্জ সরদারপাড়া থেকে আসা নৌকা একাত্তরের বিজয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে রৌমারি থেকে আসা নৌকা উড়ন্ত তরী রানার্সআপ হয়।

প্রথম পুরষ্কার হিসেবে একটি ১০০ সিসি মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মহিষ দেওয়া হয়। এছাড়াও চারদিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছে তাদের সবাইকে সন্ধানী পুরস্কার দেওয়া হয়।

খেলা দেখার জন্য দূরদূরান্ত থেকে আসা লোকজন ঝড় বৃষ্টি উপেক্ষা করে চারদিন ধরে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করে।

চারদিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতা খেলায় প্রধান অতিথি ছিলেন সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামানিক। সভাপতির দায়িত্ব পালন করেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সানন্দবাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান ও জোয়াহের হোসেন খান।

চূড়ান্ত পর্বের খেলায় সমাপনী বক্তব্য রাখেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ও চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ। তিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

সানন্দবাড়ী জিঞ্জিরাম নদীতে নৌকাবাইচের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০