ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ : পানিতে ডুবে নিহত শিক্ষার্থী শাওন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর নবম শ্রেণির ছাত্র শাওনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩১ মে, রবিবার বিকাল ৬টার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্থানীয় এলাকাবাসী।

শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। সে ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়তো। ​স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৩০ মে, শনিবার বিকালে শাওন তার সহপাঠীদের সঙ্গে চর আমখাওয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় তীব্র স্রোতে সে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। সহপাঠীরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারকে খবর দেয়। পরে স্বজনেরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে জামালপুর থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

​জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ডুবুরি দল ৩০ মে বিকাল ৫টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত প্রথম দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। কোন সন্ধান না পাওয়ায় ৩১ মে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দ্বিতীয় দফায় দীর্ঘক্ষণ অনুসন্ধান চালানো হয়। কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান না মেলায় ফায়ার সার্ভিস সাময়িকভাবে অভিযান স্থগিত করে।

​পরবর্তীতে বিকাল ৬টার দিকে মন্ডলপাড়া মজিবর রহমানের বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে শাওনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী তাকে উদ্ধার করে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর মরদেহ ভাসমান অবস্থায় নদ থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬