ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

রাতকানা রোগরোধসহ শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ লাভের সহায়ক ভূমিকা রাখতে ৪ অক্টোবর সারাদেশের মতো জামালপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ৪ অক্টোবর সকাল ১০টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

উদ্বোধনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেছুর রহমান, সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, ডেপুটি সিভিল সার্জন চিকিৎসক এ কে এম শফিকুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. মাহফুজুর রহমান প্রমুখ।

চলমান এই ক্যাম্পেইনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ৩ লাখ ১৫ হাজার ৬৬৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

এর মধ্যে ৬ মাস থেকে ১ বছর বয়সী ৩৪ হাজার ৫৪৭ জন শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী ২ লাখ ৮১ হাজার ১১৬ জন শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

জামালপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

আপডেট সময় ০৯:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০