ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের স্বাধীন গণমাধ্যমের অধিকার সুরক্ষায় মিশরের প্রতি ইইউর আহ্বান শব্দদূষণের নতুন ৪টি উৎস শনাক্ত পরিবেশ অধিদপ্তরের ব্যর্থ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বিশ্ব হাত ধোয়া দিবসে দেওয়ানগঞ্জে জেসমিন প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত দক্ষ নাবিক তৈরিতে কোনো কম্প্রোমাইজ নয় : নৌপরিবহন সচিব

নকলায় কৃষকরা পেলেন বিনামূল্যে শাক-সবজির বীজ

শাক-সবজির বীজ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : শফিউল আলম লাভলু

নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ২০২০/২১ অর্থ বছরে চলতি খরিপ-২/২০২০-২১ মৌসুমে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূলে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনির সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মো. আলমগীর আজাদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রোকসানা নাসরিন প্রমুখ।

এসময় নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, কৃষক/কৃষাণীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস সাংবাদিকদের জানান, উপজেলার মোট ১ হাজার ৫০০ উপকারভোগী কৃষকদের মাঝে জনপ্রতি লালশাক, ডাটাশাক, কলমিশাক, পুঁইশাক ও শিম বীজ ৫০ গ্রাম করে, লাউ ও মিস্টি কুমড়া বীজ ৫ গ্রাম করে, মুলা ও পালংশাকের বীজ ১০০ গ্রাম করে, শসা বীজ ৩ গ্রাম, মরিচের বীজ ২ গ্রাম ও ১০ গ্রাম করে বরবটির বীজ বিতরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর

নকলায় কৃষকরা পেলেন বিনামূল্যে শাক-সবজির বীজ

আপডেট সময় ১০:১৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০