ঢাকা ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

পাররামরামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময়

পাররামরামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী ইনছার আলী ও আসাদুজ্জামান আল লেমন।

সভায় নির্বাচনী আচরণ বিধি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলাল হোসেন। তিনি জানান, পাররামরামপুর ইউপি নির্বাচনে শুধুমাত্র পূর্বের চেয়ারম্যান প্রার্থী যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারাই শুধু এই নির্বাচনে অংশ নিতে পারবেন। কোন মনোনয়ন দাখিল করার প্রয়োজন নেই এবং প্রার্থীদের পূর্বের প্রতীকই বহাল থাকবে। আগামী ১৩ অক্টোবর থেকে নির্বাচনী প্রচারণা করা যাবে।

জানা গেছে, ২০১৬ সালে ৫ম ধাপে সারাদেশেই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনীয় মোকদ্দমা জটিলায় হাইকোর্টের রায়ে ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ পরিচালনা-২ উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান তফসিল ঘোষণা করেন। ওই অনুষ্ঠিত নির্বাচনে পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফজলে রাব্বী জুয়েল (নৌকা), ইমদাদুল হক মিলন (মটর সাইকেল), আসাদুজ্জামান আল লেমন (ঘোড়া), সোহেল রানা (আনারস), ইনছের আলী (লাঙ্গল), আমিনুল ইসলাম (ধানের শীষ), সুরুজ উদ্দিন হাওলাদার (চশমা)। সুরুজ উদ্দিন হাওলাদার মৃত্যুবরণ করায় পূর্বের ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার

পাররামরামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময়

আপডেট সময় ১০:২৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০