ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে সমাবেশ জামালপুরে

সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে জামালপুর শহরের বকুলতলা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি। মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সারাদেশে লাগাতার নারী ও শিশু ধর্ষণের ঘটনায় মুখে কালোকাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কসহ জামালপুরের কয়েকটি সংগঠন। ১ অক্টোবর সকালে জামালপুর শহরের বকুলতলা মোড়ে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সবাই মুখে কালোকাপড় বেঁধে সারাদেশে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ জানান।

হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা দুপ্রকের সহ-সভাপতি শামীমা খান, জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি আয়শা পারভীন, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন, সংগ্রামী নারী জয়িতা কল্পনা বেগম, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি আশরাফুজ্জামান স্বাধীন ও মহিলা বিষয়ক সম্পাদক দিলশাদ শর্মী, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব সাব্বির হোসেন রিয়াদ, শিশু প্রতিনিধি রাকিব, সংস্কৃতিকর্মী এম আর আই রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, সারাদেশে আর কত মা-বোনরা ধর্ষিত হলে এসব বন্ধ হবে, তা আমাদের জানা নেই। ধর্ষণ-নির্যাতনকারীরা যেই হোক তারা সমাজের শত্রু। তাদের সাথে কোন প্রকার আপস করা চলবে না। ধর্ষণকারীদের বিরুদ্ধে আরো কঠিন আইন প্রয়োগ করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সারাদেশে নারী-শিশু ধর্ষণের প্রতিবাদে সমাবেশ জামালপুরে

আপডেট সময় ০৫:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০