ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন প্রশাসনের নগদ অর্থ সহায়তা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অগ্নিকাণ্ডে দোকানসহ মালামাল পুড়ে যাওয়া ৩ মুদির দোকানিকে নগদ অর্থ সহায়তা দিয়েছে উপজেলা প্রসাশন। ২০ সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শ করে ক্ষতিগ্রস্ত ৩ দোকানিকে নগদ অর্থ সহায়তা দেন।

জানা যায়, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ধাসেরবাড়ী ১৯ সেপ্টেম্বর দবাগত রাত সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মুদি দোকানদার রফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও মো.আব্দুল্লাহর নগদ অর্থসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে আসে। তারা ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান। ছবি : বাংলারচিঠিডটকম

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ইউনিটের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মুদি দোকানদার আমজাদ হোসেন এ প্রতিবেদককে জানান, মোড়ের আব্দুল্লাহর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে একে একে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কৃষি ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋণ নিয়ে দোকানে মালামাল তুলেছিলাম। অগ্নিকাণ্ডে প্রায় সব নষ্ট হয়ে গেছে। ব্যাংকের টাকা কিভাবে পরিশোধ করবো কোন উপায় খোঁজে পাচ্ছিনা।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

সরিষাবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা পেলেন প্রশাসনের নগদ অর্থ সহায়তা

আপডেট সময় ০৬:৩২:৩৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০