ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

আফগান শান্তি আলোচনার জন্য পম্পেও দোহা সফর করবেন : ট্রাম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ সেপ্টেম্বর বলেছেন, তালেবান ও আফগান সরকারের মধ্যে দীর্ঘ বিলম্বিত শান্তি আলোচনা শুরু করার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দোহা সফর করবেন। খবর এএফপি’র।

ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আন্ত-আফগান শান্তি আলোচনা শুরু করার জন্য কাতারের দোহা সফরে আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন। এটি তার একটি গুরুত্বপূর্ণ সফর।’

১০ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তারা ও তালেবান গ্রুপটি জানায়, তালেবান ও আফগান সরকারের আলোচকদের মধ্যে দীর্ঘ বিলম্বিত শান্তি আলোচনা কাতারে ১২ সেপ্টেম্বর শুরু হবে।

তালেবানের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ১২ সেপ্টেম্বর কাতারে অনুষ্ঠেয় আন্ত-আফগান আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অংশগ্রহণের কথা আনন্দের সাথে ঘোষণা করছে।’

আফগান প্রেসিডেন্টের প্রাসাদ সূত্র জানিয়েছে, সরকারি আলোচকরা এ শান্তি আলোচনায় অংশ নিতে ১১ সেপ্টেম্বর দোহায় যাচ্ছেন।

এদিকে পৃথক এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ সেপ্টেম্বর শান্তি আলোচনা শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আফগান শান্তি আলোচনার জন্য পম্পেও দোহা সফর করবেন : ট্রাম্প

আপডেট সময় ০৮:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০