ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী প্রকৃতির সুরক্ষায় ২০৩০ সালের লক্ষ্য অর্জনে নতুন অঙ্গীকার প্রায় ২০০ দেশের যুক্তরাষ্ট্রে জি-২০ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, ইউক্রেন ইস্যুতে অনড় রাশিয়া দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরী করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী নকলায় মহাসড়কে গাছের গুঁড়িতে জনদুর্ভোগ, ৫ জনকে জরিমানা মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হলেন হুমায়ুন, সম্পাদক খাদেমুল বিশ্ব ইজতেমার আগেই মারকাজ পুনরুদ্ধারের দাবিতে ইসলামপুরে মহাসমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড়

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

বাংলারচিঠিডটকম ডেস্ক : শক্তিশালী একটি টাইফুন জাপানের দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে তীব্র বাতাস বয়ে যাচ্ছে এবং মুষলধারে বৃষ্টি হচ্ছে।

এটি আরও ভয়ংকর রূপ নিতে পারে বলে কর্মকর্তারা সতর্ক করেছেন।

বৃহৎ আকারের ও প্রচন্ড শক্তিশালী টাইফুন হাইশেন কেইশুর নিকটবর্তী ছোট দ্বীপ আমামি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৬ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল আটটার দিকে ঝড়টি আমামি ওশিমা দ্বীপ থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ২৫২ কিলোমিটার।

৭ সেপ্টেম্বর সকালে দক্ষিণ কোরিয়া পৌঁছানোর আগে এটি পশ্চিমাঞ্চলীয় কেউশু উপকূল অতিক্রম করবে।

দেশটির ফায়ার এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সংস্থা কেইশু অঞ্চলের দুই লাখেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।

ঝড়ের কারণে ৫২৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন

আপডেট সময় ১২:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০