ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর উন্নয়ন সংঘের উদ্যোগে সারা জেলায় পুষ্টি সমাবেশ

দেওয়ানগঞ্জে পুষ্টি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইশরাত জাহান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

সরকার ঘোষিত পুষ্টি মাস উপলক্ষে জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে সারা জেলায় অনুষ্ঠিত হয় পুষ্টি সমাবেশে। ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত সমাবেশের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইশরাত জাহান।

দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নের দক্ষিণ বালুগ্রামে অনুষ্ঠিত পুষ্টি সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য সহিজল হক। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন দেওয়ানগঞ্জ হাসপাতালের রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. আশরাফুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক চায়না রানী দাস, উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক শাহানা বেগম প্রমুখ। সমাবেশে ২০ জন দুগ্ধদানকারী মা উপস্থিত ছিলেন।

ইউনিসেফ এর সহায়তায় মা, নবজাতক ও কিশোর, কিশোরী স্বাস্থ্যসহ, যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার উন্নয়নের জন্যে কমিউনিটি ভিত্তিক কার্যক্রমের আওতায় জেলার ৬৮টিইউনিয়নে সমাবেশগুলো অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘের উদ্যোগে এবং স্থানীয় স্বাস্থ্য বিভাগের আয়োজনে মা সমাবেশে মোট ১ হাজার ৩৬০ জন দুগ্ধদানকারী অংশ নেন।

সমাবেশগুলোতে মা ও শিশুদের পুষ্টি ও বাড়তি খাবার, মায়ের বুকের দুধের গুরুত্ব, হাত দোয়া অভ্যাস গড়ে তোলা, করোনা সংক্রমণ বিস্তার রোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর উন্নয়ন সংঘের উদ্যোগে সারা জেলায় পুষ্টি সমাবেশ

আপডেট সময় ০৭:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০