ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেদের ভিড় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেয়া হবে: সমাজকল্যাণ মন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল গারো পাহাড়ে অর্ধলক্ষাধিক পুণ্যার্থীর আলোর মিছিল ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সব জেলায় খাদ্যের মান পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা প্রয়োজন : জনপ্রশাসন উপদেষ্টা চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দেওয়ার দাবি ট্রাম্পের

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৬০ হাজার

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি ভাইরাসে মৃতের সংখ্যা ২ সেপ্টেম্বর ৮ লাখ ৬০ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।

সিএসএসই’র উপাত্ত অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৮টা পর্যন্ত (গ্রীনিচ মান সময় ২২২৮টা) আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৫৮ লাখ ৬৫ হাজার ২০৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৮ লাখ ৬০ হাজার ৮৫৭ জনে দাঁড়িয়েছে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬১ লাখ ১০ হাজার ৫৩৫ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যার এক পঞ্চমাংশেরও বেশি।

এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৩৯ লাখ ৫০ হাজার ৯৩১ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৩ হাজার ৭৮০ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে কোভিড-১৯-এ তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, ব্রিটেন, ইতালি ও ফ্রান্স।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৬০ হাজার

আপডেট সময় ০১:৪৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০