ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি আটক

আটক মাদক কারবারি মো. মোশারফ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরে ২ সেপ্টেম্বর পৃথক অভিযান চালিয়ে দুজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২ সেপ্টেম্বর রাত সোয়া আটটার দিকে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাউশি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাউশি বাজার সংলগ্ন সুমন মেডিক্যাল হলের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. মোশারফ হোসেনকে (৩৫) আটক করা হয়। তিনি উপজেলার বাউশি উত্তরপাড়া গ্রামের আহম্মেদ আলীর ছেলে।

আটক মাদক কারবারির কাছ থেকে ২২টি টাপেন্টা বড়ি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার টাপেন্টা বড়ির আনুমানিক মূল্য ৬ হাজার ৬০০ টাকা মাত্র। তার বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

আটক মাদক কারবারি মো. লিপু খান। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে একইদিন রাত পৌনে ১০টার দিকে র‌্যাবের আভিযানিক দল জামালপুর সদর উপজেলার কলেজ রোডস্থ খামারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকায় হেলথ কেয়ার হাসপাতালের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. লিপু খানকে (৪২) আটক করা হয়। তিনি ওই এলাকার আব্দুল জব্বার খানের ছেলে। আটক মাদক কারবারির কাছ থেকে ১৪টি মরফিন/প্যাথেডিন (ইনজেকশন) উদ্ধার করা হয়। উদ্ধার মরফিন/প্যাথেডিন (ইনজেকশন) এর আনুমানিক মূল্য ৭ হাজার টাকা মাত্র। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে র‌্যাবের অভিযানে ২ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৬:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০