ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

কোভিড-১৯ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের হাইজিন কিটস বিতরণ

দরিদ্রদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে এবং কোভিড-১৯ প্রতিরোধের লক্ষ্যে ৩০ আগস্ট জামালপুরে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের উদ্যোগে দরিদ্র পরিবারদের হাইজিন কিটস বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খন্দকার কামরুল ইসলাম মিল্টন।

জামলপুর পৌরসভাধীন দেউরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন আঞ্চলিক কর্মসূচি (এপি) এর প্রকল্প কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ।

জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ২৩৩টি পরিবারে বালতি, গামলা, সাবান, গুড়া সাবান, স্যানেটারি নেপকিন, মাস্কসহ হাইজিন কিটস বিতরণ করা হয়।

জানা যায়, জামালপুর পৌরভার ১, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে মোট ১ হাজারটি পরিবারে হাইজিন কিটস বিতরণ এবং লক্ষ্মীরচর ইউনিয়নে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫৫টি পরিবারে নগদ ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।

উল্লেখ যে, এর আগে স্টার্ট ফান্ডের আর্থিক সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘ যৌথ উদ্যোগে জেলার মাদারগঞ্জ ও ইসলামপুর উপজেলার ১ হাজার ৭২৩টি পরিবারে ৩ হাজার করে শর্তহীন নগদ টাকা ও ১ হাজার ৮০০ টাকা মূল্যের হাইজিন কিটস বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

কোভিড-১৯ প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশনের হাইজিন কিটস বিতরণ

আপডেট সময় ০২:৩৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০