ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নকলায় গ্রেনেড হামলা দিবস পালিত

জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে গ্রেনেড হামলা দিবস।

২১ আগস্ট সকাল সাড়ে ৮টায় পৌর শহরের উত্তর বাজার জোড়া ব্রীজপাড় দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর শুরু হয়। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া বেগম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, আওয়ামী যুব লীগের আহ্বায়ক রফিুল ইসলাম সোহেল, জনপ্রতিনিধি, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু, অর্থ সম্পাদক আব্দুল মোত্তালেব সেলিম উপস্থিত ছিলেন।

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বাদ জুমআয় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে জালালপুরস্থ আল-জামিয়াতুল মাদানীয়া ক্বওমী মাদরাসায় আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে আওয়ামী যুব লীগের আহ্বায়ক রফিুল ইসলাম সোহেল জানান।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকলায় গ্রেনেড হামলা দিবস পালিত

আপডেট সময় ০৯:০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০