ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

জামাই বাড়ি যাওয়ার সময় লাশ হলেন শ্বাশুড়ি

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

জামাই বাড়ি যাওয়ার সময় সড়কে লাশ হলেন লাল সিঙ্গি বেগম (৫৫) নামে এক শ্বাশুড়ি। ভ্যানের চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মারা যান তিনি। ১৯ আগস্ট বিকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত সড়কের দুধনই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল সিঙ্গি বেগম পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউপির খারামোরা গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, লাল সিঙ্গি বেগম ১৯ আগস্ট বিকালে নিজ বাড়ি থেকে জামাই বাড়ি যাওয়ার জন্যে ভ্যান গাড়িতে উঠেন। ভ্যান গাড়িটি সীমান্ত সড়কের দুধনই এলাকায় পৌঁছলে হঠাৎ শরীরে থাকা ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে ওড়নার আরেক পাশের অংশ গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে ভ্যানের চালক ও স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় লাল সিঙ্গির।

নিহতের ছেলে সাইফুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পারিবারিক কবরস্থানে দাফনের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

জামাই বাড়ি যাওয়ার সময় লাশ হলেন শ্বাশুড়ি

আপডেট সময় ০৯:০৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০