ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সানন্দবাড়ীতে ভেঙ্গে দেওয়া হলো অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন, পাইপ

নির্বাহী হাকিম আসাদুজ্জামান অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সেতুর পূর্ব পার্শে জিঞ্জিরাম নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপ ভেঙ্গে দেওয়া হয়েছে। ১৭ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান এ অভিযান চালান।

জানা গেছে, সানন্দবাড়ী সেতুর পূর্ব পার্শে জিঞ্জিরাম নদীতে ২০০ গজের মধ্যে আলমের সংঘবদ্ধ একটি চক্র নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত সানন্দবাড়ী সেতুটি মারাত্মক হুমকির মুখে পড়েছে।

অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়ার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান ১৭ আগস্ট সেখানে অভিযান চালান। অভিযানে একটি ড্রেজার মেশিন ও ২০০টি পাইপসহ অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করে দেওয়া হয়েছে।

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সজল চন্দ্র ভদ্র, সার্ভেয়ার আব্দুর রাজ্জাক, চরআমখাওয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. জয়নুল আবেদীন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। যারা বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ভেঙ্গে দেওয়া হলো অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন, পাইপ

আপডেট সময় ০৮:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০