ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৮০ লাখ

বাংলারচিঠিডটকম ডেস্ক : চীনে গত ডিসেম্বরের শেষের দিকে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী এ মহামারিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৮০ লাখ ছাড়িয়ে গেছে। ২ আগস্ট গ্রীনিচ মান সময় ২২৪০ টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

বৈশ্বিক এ মহামারিতে আক্রান্তের হার দ্রুত বৃদ্ধি অব্যাহত থাকায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে কমপক্ষে ১ কোটি ৮০ লাখ ১১ হাজার ৭৬৩ জনে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান থেকে জানা যায়, মাত্র গত চারদিনে ১০ লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে।

এসব আক্রান্তের অর্ধেকেরও বেশি ঘটেছে যুক্তরাষ্ট্রে এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে।

এদিকে করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪৬ লাখ ৫৭ হাজার ৬৯৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৫৪ হাজার ৭৯৩ জনে দাঁড়িয়েছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭ লাখ ৩৩ হাজার ৬৭৭ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ১০৪ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে কোভিড-১৯-এ তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ লাখ ৫০ হাজার ৭২৩ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৩৬৪ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৬ লাখ ৮৭ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের বরাত দিয়ে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে।

কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।সূত্র:বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৮০ লাখ

আপডেট সময় ১২:১১:১১ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০