ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

বন্যার্তদের মাঝে স্টার্ট ফান্ডের টাকা ও হাইজিন কিটস বিতরণ সমাপ্ত

ইসলামপুরে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মানবিক সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

করোনায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ কার্যক্রম ৩০ জুলাই সমাপ্ত হয়েছে।

শেষ দিনে জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি ও চিনাডুলি ইউনিয়নে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।

ইসলামপুরে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মানবিক সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা। ছবি : বাংলারচিঠিডটকম

চলমান ভয়াবহ বন্যা এবং বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং নগদ তিন হাজার করে টাকা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন ৩০ জুলাই সকাল ১০টায় সাপধরি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে এবং বেলা ৩টায় চিনাডুলি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল, সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি সাবাস্টাইন পিউরিফিকেশন, জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন প্রমুখ।

ইসলামপুরে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

চলমান বন্যা ও কোভিড-১৯ এর প্রভাবে জামালপুর জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নকে চিহ্নিত করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ মাঠ পর্যায়ে খানা জরিপের মাধ্যমে এক হাজার ৬০০ বিপদাপন্ন পরিবার নির্বাচন করে।

প্রতিটি পরিবারে তিন হাজার নগদ টাকা প্রদানের পাশাপাশি ৫০টি মাস্ক, ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুড়া সাবান, ৮ টুকরা কাপড় (ঋতুস্রাবকালীন ব্যবহারের জন্য), একটি বড় বালতি, একটি মগ ও দুটি লিফলেট বিতরণ করা হয়।

চলমান মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দুর্গত শিশু ও পরিবারের স্বাস্থ্যগত চাহিদা পূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা সহায়তায় দাতা সংস্থা স্টার্ট ফান্ড ও ইউকে এইড ৪৫ দিন মেয়াদি জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পে প্রায় এক কোটি চার লাখ টাকা অনুদান প্রদান করে।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

বন্যার্তদের মাঝে স্টার্ট ফান্ডের টাকা ও হাইজিন কিটস বিতরণ সমাপ্ত

আপডেট সময় ০৮:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০