ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল পিরোজপুরের সড়কগুলো দ্রুত যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন : জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা বকশীগঞ্জে নকল করার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী

দেওয়ানগঞ্জে বন্যার্তদের ত্রাণ দিলেন সাবেক অতিরিক্ত আইজিপি

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ থেকে
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যার্ত, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্না বিপিএম (বার) এর অর্থায়নে এই ত্রাণ বিতরণ করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে ২৮ জুলাই সকালে পৌর শহরের বানানিয়ার চর এলাকা থেকে পাঁচশতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, চিনি, সেমাই ও দুধ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাফুজুর রহমান প্রমুখ।

এসময় বন্যার্ত মানুষের কাছে সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের জন্য দোয়া কামনা করেন ওসি এমএম ময়নুল ইসলাম।

বন্যার্তদের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন হবে : মির্জা ফখরুল

দেওয়ানগঞ্জে বন্যার্তদের ত্রাণ দিলেন সাবেক অতিরিক্ত আইজিপি

আপডেট সময় ০৯:১২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০