ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্টার্ট ফান্ডের নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

২৫ জুলাই জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং নগদ তিন হাজার করে টাকা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ডের অর্থায়নে এবং উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের আওতায় নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলাইমান মন্ডল, ওয়ার্ল্ড ভিশনের আঞ্চলিক পরিচালক জর্জ সরকার, জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান প্রমুখ। নোয়ারপাড়া দাখিল মাদরাসা প্রাঙ্গণে এদিন ২৬৫ জন বানভাসি মানুষের মঝে তিন হাজার করে নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ করা হয়।

পরপর তিনবার বন্যা ও চলমান কোভিড-১৯ এর প্রভাবে জামালপুর জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নকে চিহ্নিত করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ মাঠ পর্যায়ে খানা জরিপের মাধ্যমে এক হাজার ৬০০ বিপদাপন্ন পরিবার নির্বাচন করে। ইসলামপুরে এক হাজার ৭০ এবং মাদারগঞ্জে ৫৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্বাচিত করা হয়। প্রতিটি পরিবারে তিন হাজার নগদ টাকা প্রদানের পাশাপাশি ৫০টি মাস্ক, ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুঁড়া সাবান, ৮ পিচ কাপড় (ঋতুস্রাবকালীন ব্যবহারের জন্য), একটি বড় বালতি, একটি মগ, দুটি লিফল্যাট বিতরণ করা হয়।

চলমান মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দুর্গত শিশু ও পরিবারের স্বাস্থ্যগত চাহিদা পূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা সহায়তায় দাতা সংস্থা স্টার্ট ফান্ড ও ইউকে এইড ৪৫ দিন মেয়াদী জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পে প্রায় এক কোটি চার লাখ টাকা অনুদান প্রদান করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্টার্ট ফান্ডের নগদ টাকা ও হাইজিন কিটস বিতরণ

আপডেট সময় ০৮:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০