ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

বকশীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তারের দাবি!

উপজেলা যুবলীগের আয়োজনে সংবাদ সম্মেলন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুলাই বিকাল ৫টায় উপজেলা যুবলীগের আয়োজনে পৌর শহরের মালিবাগ মোড় এলাকায় ওই সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা বলেন, ১২ জুলাই দুপুরে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুমান তালুকদার ও তার লোকজন নিয়ে উপজেলা পরিষদের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করেন।

শুধু তাই নয় এর আগেও জুমান তালুকদার বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে পার পেয়ে গেছেন। তিনি জুমান তালুকদারকে দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আবদুল আলিম তারা, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ, সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসেম মোল্লা, মেরুরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বাট্টাজোড় ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ মিয়া, নিলক্ষিয়া যুবলীগ নেতা মিন্টু আকন্দ প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ জুলাই দুপুরে বকশীগঞ্জ পৌর সভার মেয়র নজরুল ইসলাম সওদাগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারের সাথে দেখা দেখা করতে গিয়ে তাকে না পেয়ে ফিরে আসার সময় উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার ও তার লোকজন তার কার্যালয়ে হট্টগোল সৃষ্টি করেন।

পরে তিনি পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরকে দায়ী করে নিজের ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করা হয়েছে মর্মে স্ট্যাটাস দেন। মেয়র নজরুল ইসলাম সওদাগরকে ফাঁসানোর চেষ্টা করায় পরদিন বকশীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

বকশীগঞ্জে বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ সভাপতিকে গ্রেপ্তারের দাবি!

আপডেট সময় ১২:৫২:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০