ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

চলমান ভয়াবহ বন্যা এবং বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং নগদ তিন হাজার করে টাকা বিতরণ করা হয়। স্টার্ট ফান্ডের অর্থায়নে বাস্তবায়নাধীন ১৮ জুলাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের ফুলজোর গ্রামে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরুণ কুমার সাহা, ওয়ার্ল্ড ভিশনের আঞ্চলিক পরিচালক জর্জ সরকার, জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পের ব্যবস্থাপক রুহুল আমিন, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

চলমান বন্যা ও কোভিড-১৯ এর প্রভাবে জামালপুর জেলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা ইসলামপুর উপজেলার চারটি ইউনিয়ন এবং মাদারগঞ্জ উপজেলার দুটি ইউনিয়নকে চিহ্নিত করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় উন্নয়ন সংঘ মাঠ পর্যায়ে খানা জরিপের মাধ্যমে এক হাজার ৬০০ বিপদাপন্ন পরিবার নির্বাচন করে। মাদারগঞ্জে ৬৩০টি নির্বাচিত পরিবারের মাঝে ১৮ জুলাই বিতরণ কাজ উদ্বোধন করা হয়।

প্রতিটি পরিবারে তিন হাজার নগদ টাকা প্রদানের পাশাপাশি ৫০টি মাস্ক, ১০টি গায়ে মাখা সাবান, ৫ প্যাকেট গুড়া সাবান, ৮টি কাপড় (ঋতুস্রাবকালীন ব্যবহারের জন্য), একটি বড় বালতি, একটি মগ ও দুটি লিফল্যাট বিতরণ করা হয়।

চলমান মৌসুমী বৃষ্টির প্রভাবে বন্যা দুর্গত শিশু ও পরিবারের স্বাস্থ্যগত চাহিদা পূরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা সহায়তায় দাতা সংস্থা স্টার্ট ফান্ড ও ইউকে এইড ৪৫ দিন মেয়াদি জামালপুর ফ্লাড রেসপন্স প্রকল্পে প্রায় এক কোটি চার লাখ টাকা অনুদান প্রদান করে।

এই প্রকল্পের বিষয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অন্তরবর্তীকালিন পরিচালক চন্দন গোমেজ বলেন, জামালপুর এলাকার পরিবারগুলো অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। যাদের কোভিড-১৯ ও বন্যার মতো ভয়াবহ দুর্যোগ একই সাথে মোকাবেলা করতে হচ্ছে। শিশুদের পানিতে ডুবে মৃত্যু ঝুঁকিও বেড়েছে। সবদিক দিয়ে বিবেচনা করে জামালপুরে প্রকল্পটি বাস্তবায়ন যথাযথ হয়েছে।

স্টার্ট ফান্ডের মতে কোভিড মহামারির পাশাপাশি জামালপুরে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের চাহিদা পূরণ সময়ের দাবি থেকেই এই অনুদানের ব্যবস্থা করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নগদ টাকা বিতরণ

আপডেট সময় ০৮:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০