ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে বায়োমেডিক্যাল প্রকৌশলীসহ ১৭ জন করোনা শনাক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সেনা ও পুলিসদস্য, প্রাথমিক বিদ্যালয়র শিক্ষকসহ ১৭ জুলাই জামালপুর জেলায় নতুন করে আরও ১৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৩ জন পুরুষ, তিনজন নারী ও এক কিশোরী রয়েছে। জামালপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি জানায়, জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৭ জুলাই ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে জেলার মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় একজন করে, ইসলামপুরে পাঁচজন, সরিষাবাড়ীতে সাতজন এবং জামালপুর সদর উপজেলায় রয়েছেন তিনজন। নতুন আক্রান্তদের মধ্যে জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকায় আগে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ষাটোর্ধ এক ব্যক্তির নমুনা পরীক্ষা পুনরায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

১৭ জুলাই নতুন করে করোনা সংক্রমিত এলাকাগুলো হলো জেলার সরিষাবাড়ী উপজেলার আরামনগর বাজার, বীর ধানাটা, সাতপোয়া, সাতপোয়া মধ্যপাড়া, কামরাবাদ ও সরিষাবাড়ী থানা, মেলান্দহের হাজরাবাড়ীর ব্রাহ্মণপাড়া, মাদারগঞ্জের কড়ুইচূড়া ইউনিয়নের ভেলামারী, ইসলামপুরের গুঠাইল, ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া, মৌজাজাল্লা, ইসলামপুর হাসপাতালের আবাসিক এলাকা এবং জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাউনিয়া বাঁশচড়া, জামালপুর পৌরসভার পশ্চিম ফুলবাড়িয়া পিটিআই মোড়, নয়াপাড়া ও পাথালিয়া গ্রাম।

নতুন আক্রান্তদের মধ্যে একজন করে নারী ও পুরুষ চিকিৎসক, একজন করে নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মী, দু’জন সেনা ও একজন পুলিশ সদস্য, একজন বায়োমেডিক্যাল প্রকৌশলী, কৃষি ব্যাংকের দু’জন, যমুনা ব্যাংকের একজন ও ইসলামিক ব্যাংকের একজন কর্মকর্তা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, একজন ব্যবসায়ী, দশম শ্রেণির এক ছাত্রী ও একজন গৃহিনী রয়েছেন।

এদিকে জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানিয়েছেন, ১৭ জুলাই নতুন করে শনাক্ত ব্যক্তিরাসহ এ পর্যন্ত জামালপুর জেলায় মোট ৭৯৯ জন করোনায় আক্রান্ত হলেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ৫৬৫ জন। মারা গেছেন ১১ জন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২৩ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

জামালপুরে বায়োমেডিক্যাল প্রকৌশলীসহ ১৭ জন করোনা শনাক্ত

আপডেট সময় ০২:০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০