ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ

সরিষাবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আলা উদ্দিন (৫৬) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। ১৫ জুলাই সন্ধ্যা সাতটার দিকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন। আলা উদ্দিন উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের খুশু আকন্দের ছেলে ও কামরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আলা উদ্দিন ও তার ছেলে গত ১০ দিন ধরে জ্বর, সর্দিকাশিতে ভুগছিল। ১৩ জুলাই থেকে আলা উদ্দিনের নতুন করে শ্বাসকষ্ট শুরু হয়। ১৫ জুলাই সকালে চিকিৎসার জন্য তিনি জামালপুরে যান। ডাক্তার দেখিয়ে সন্ধায় বাড়ি ফেরার পথে শ্বাসকষ্ট বেড়ে গেলে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হক এ প্রতিবেদককে বলেন, আলা উদ্দিন গত ১০ দিন যাবৎ জ্বর, সর্দিকাশি নিয়ে বাড়িতেই ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে ১৫ জুলাই জামালপুর কোন এক ক্লিনিকে চিকিৎসা নিতে যান। পরে বাড়ি ফেরার পথে শ্বাসকষ্ট বেশি দেখা দিলে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা নিতে চাইলে পরিবারের লোকজন তাতে বাধা দিয়ে তাড়াতাড়ি করে লাশ বাড়িতে নিয়ে যায়। পরে প্রশাসনকে জানালে পুলিশ পাঠিয়ে মৃত ব্যক্তি ও তার সংস্পর্শে থাকা পরিবারদের নমুনা সংগ্রহ করা হয়। লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ

সরিষাবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট সময় ১২:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০