ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ

বাংলারচিঠিডটকম ডেস্ক : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। অর্ধেকেরও বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকায়। ১৩ জুলাই গ্রীনিচ মান সময় ২০.০০ টায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৩০ লাখ ১৬৬ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৫ লাখ ৬৯ হাজার ৯৯০ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে মোট ৩৩ লাখ ৪১ হাজার ৮৩৮ জন আক্রান্ত হয়েছে এবং ১ লাখ ৩৫ হাজার ৪২৫ জন প্রাণ হারিয়েছে।

এদিকে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয়তে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এ পর্যন্ত মোট ৩৩ লাখ ৮০ হাজার ২১৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৪৪ হাজার ৮৪৭ জনে দাঁড়িয়েছে। ইউরোপে কোভিড-১৯ ভাইরাসে ২৮ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন আক্রান্ত এবং ২ লাখ ২ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী এ মহামারি ভাইরাসের বিস্তার বেড়েই চলেছে। গত ১ জুলাই থেকে নতুন করে ২৬ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনাভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

গত ডিসেম্বরে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং তা মহামারি আকারে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখ

আপডেট সময় ১১:৪১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০