ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল বিদ্যালয়ে ঢুকে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভেঙেছে দুই দাঁত ইসলামপুর প্রেসক্লাবের নির্বাচনে ১১ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ গৃহকর্মীদের অধিকার ও প্রাপ্যতা : একটি পর্যালোচনা জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

সানন্দবাড়ীতে ১৩০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক কারবারি আবু সাঈদ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কদমতলা মোড় থেকে ৭ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে ১৩০টি ইয়াবা বড়িসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর চাকতাবাড়ী গ্রামের মৃত উদ্দুছ আলীর ছেলে আবু সাঈদ (৪০)।

জানা গেছে, গোপন সংবাদ পেয়ে ৭ জুলাই সন্ধ্যা ৬ টার দিকে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আফতাব ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও সহকারী উপপরিদর্শক সেলিম সাথের পুলিশ সদস্যদের নিয়ে মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। ডাংধরা ইউনিয়নের কদমতলা মোড়ে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় রাজিবপুর থেকে পাথরেরচর গামী একটি অটো থামিয়ে তল্লাশী করা হলে আবু সাঈদ এর দেহ থেকে ১৩০টি ইয়াবা পাওয়া যায়। এ সময় মাদক কারবারি আবু সাঈদকে সন্ধ্যা ৬ টার ১৫ মিনিটে গ্রেপ্তার করা হয়। পরে আবু সাঈদকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ১৩০টি ইয়াবাসহ এক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০