ঢাকা ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে

ঝিনাইগাতীতে ভাঙা সড়কে ভোগান্তি

ঝিনাইগাতী উপজেলার কাড়াগাঁও বটতলা-আয়নাপুর সড়ক বৃষ্টিতে ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাড়াগাঁও বটতলা-আয়নাপুর সড়ক বৃষ্টির পানির তোড়ে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কাড়াগাঁও বটতলা-আয়নাপুর সড়কে আয়নাপুর এলাকার ফর্সা মিয়ার বাড়ির সামনের সড়কটির বিভিন্ন অংশ চলতি বর্ষা মৌসুমের বৃষ্টির পানির তোড়ে ঢালাই ও বিটুমিন উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে ওই পথে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল যাতায়াত করতে পারছে না। এছাড়া এ সড়কের বিভিন্ন স্থানে ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে খানাখন্দ আর গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও গর্তে বৃষ্টির পানি জমে আছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে এ সড়কটির সংস্কার কাজ করা হয়।

সমাজকর্মী নাঈম জাহান ও অটোরিকশা চালক হামিদুর বলেন, বটতলা থেকে আয়নাপুর বাজার পর্যন্ত সড়কে পূর্ব থেকেই ইট-বালু, ঢালাই ও বিটুমিন উঠে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি চলমান থাকায় ভোগান্তি আরো বেড়েছে।

সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আলমাস।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, একটি নতুন প্রকল্প তৈরি হচ্ছে। ওই প্রকল্পের আওতায় কাড়াগাঁও বটতলা থেকে গুরুচরণ দুধনই বর্ডার পর্যন্ত ৫.৯ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এ প্রকল্পটি অনুমোদন পেলে সড়কটির মেরামত কাজ করা হবে।

অন্যদিকে সড়কটি সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইউএনও রুবেল মাহমুদ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শীতার্তদেরন জন্য ডিসির ত্রাণ ভান্ডারে ৩৫০ কম্বল দিল আশা

ঝিনাইগাতীতে ভাঙা সড়কে ভোগান্তি

আপডেট সময় ১১:৪৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০