ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

করোনা কেড়ে নিল শেরপুর সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতির প্রাণ

মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল

মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনা কেড়ে নিল শেরপুরের এক প্রথিতযশা রাজনীতিবিদ ও জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের প্রাণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি জেলার নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা। আমৃত্যু এই নেতা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ৫ জুলাই দিবাগত রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শেরপুরের সিভিল সার্জন চিকিৎসক আনোয়ারুর রউফ জানান, ২৫ জুন আব্দুল হালিম উকিল করোনা শনাক্ত হওয়ার পরপরই উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে চলে যান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক জানান, আব্দুল হালিম নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। এছাড়া তিনি দুইবারের ইউপি চেয়ারম্যান ও দুইবারের পৌর মেয়র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ জেলার সর্বস্তরের নেতাকর্মী। এছাড়া শোক প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সকল মুক্তিযোদ্ধরা।

জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক ফকির আখতারুজ্জামান বলেন, আব্দুল হালিম উকিলের সেক্টর কমান্ডার্স ফোরাম শেরপুর শাখার সহ-সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সদস্য। এছাড়া তিনি কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক নেতা। ৬ জুলাই বাদ আছর নালিতাবাড়ীতে ওই নেতার বাস ভবনে জানাজা অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

জেলা করোনা সম্পর্কিত তথ্য নিশ্চিতকারি কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৫০ জন। এবং এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন। আর মৃত্যু হয়েছে ৩ জনের।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে আব্দুল হালিম উকিল ঢাকাতে মারা গেছেন। এখন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের প্রেস ব্রিফিং এর তথ্য হাতে আসার পর বলা যাবে করোনায় মৃত্যৃবরণকারি ওই নেতার তথ্য শেরপুরের স্বাস্থ্য বিভাগ নথিভূক্ত করবে কি না।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

করোনা কেড়ে নিল শেরপুর সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতির প্রাণ

আপডেট সময় ০১:২৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০